এই ডিভাইসটি শুধুমাত্র বাসাবাড়িতে LPG সিলিন্ডারের রান্নার কাজে ব্যবহারের জন্য উপযোগী। এটি গ্যাস লিক, পাইপ ফাটা, পাইপে ছিদ্র, চুলা ও পাইপের লুজ সংযোগ, গ্যাস পাইপে আগুন লাগা বা ইঁদুরে কাটার মতো যেকোনো দুর্ঘটনায় অটোমেটিকভাবে গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয়। ফলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আপনার জীবন, পরিবার ও সম্পদকে রাখে সুরক্ষিত।
এই স্মার্ট Gas Regulator with Meter–এ থাকা মিটারের মাধ্যমে সহজেই গ্যাসের লেভেল দেখা যায়। প্রতিদিনের ব্যবহারে মিটারের রিডিং দেখে বুঝতে পারবেন গ্যাস আর কতদিন চলবে বা কখন শেষ হবে।
প্রধান বৈশিষ্ট্য
- অটোমেটিক গ্যাস শাট-অফ সিস্টেম – লিক বা অতিরিক্ত গ্যাস প্রবাহ হলে নিজে থেকেই বন্ধ হয়
- গ্যাস লেভেল মিটার – গ্যাস কতটুকু বাকি আছে সহজে বোঝা যায়
- অন-অফ ও লক সুবিধা – সাধারণ রেগুলেটরের মতোই ব্যবহারযোগ্য
- সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি – মজবুত ও টেকসই
- ২২ মি.মি. সব সিলিন্ডারে ব্যবহারযোগ্য
- সহজ সেটিং পদ্ধতি – সাধারণ রেগুলেটরের মতোই লাগানো যায়
- ১০০% নিরাপদ ডিজাইন
- ২০% পর্যন্ত গ্যাস অপচয় রোধে সহায়ক
🎯 ব্যবহার উপযোগী
- বাসাবাড়ির রান্নাঘর
- নিরাপদ LPG গ্যাস ব্যবহার নিশ্চিত করতে
- গ্যাস লিক ও দুর্ঘটনা প্রতিরোধে
🛒 Buy Teen আগে প্রোডাক্ট দেয়, পরে টাকা নেয়।












